কমেন্ট ব্যাকলিংক
আমরা ফেসবুকে বিভিন্ন পোস্টে কমেন্ট করে থাকি।একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বড় কোনো পেজ বা গ্রুপে অনেকে কমেন্ট করে। ওই কমেন্টে ওরা লিংক শেয়ার করে থাকে।এটা সাধারনত নীল রংয়ের হয়ে থাকে।যেখানে ক্লিক করলে অন্য একটি পেজে চলে যায়।এতে ওই পেজের সাইটের মালিক একটা ব্যাকলিংক পেয়ে যায়।এরকম বিভিন্ন সাইটের পোস্টে কমেন্ট করে লিংক শেয়ার করে ব্যাকলিংক আনাকে বলে কমেন্ট ব্যাকলিংক। মানে অন্যের পোস্টে কমেন্ট করে নিজের সাইটে ভিজিটর আনেন।বিভিন্ন সময় দেখা যায় ওই কমেন্টের কোনো লেখার উপর ক্লিক করলে অন্য একটি সাইটে চলে যায়।এখানে যিনি কমেন্ট করেন তার সাইটের লিংক দেওয়া থাকে।এরকম কোনো লেখার উপর অ্যাংকর ব্যবহার করে কমেন্টে লিংক শেয়ারিং করা হয় এবং নিজের সাইটে ভিজিটর নিয়ে আসে।এরকম বিভিন্ন আর্টিকেল,ব্লগে যদি কমেন্ট করে ব্যাকলিংক করতে পারেন,এসইও এর ক্ষেত্রে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন।ভিজিটর নিয়ে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এই কমেন্ট ব্যাকলিংক।
প্রাক্টিক্যাল কমেন্ট ব্যাকলিংক :
দেখুন এখানে একটি সাইটের একটা পেজ open করা হয়েছে।post এর title পড়ে দেখা যাচ্ছে যে, এখানে pdf মেকার এর একটি রিভিউ দেওয়া হয়েছে।page এর নিচে একটা কমেন্ট আছে এবং earn bangladesh নামে লাল রংয়ের একটা কথা আছে।
earn bangkadesh ক্লিক করলে অন্য একটি সাইটে চলে যাবে।এখানে কমেন্ট ব্যাকলিংক করা হয়েছে।
যখন কোনো সাইটের নিচের দিকে যাবেন তখন নিচে প্রায় সাইটে কমেন্ট করার অপশন থাকে।
প্রথমে আছে name,email তারপর কমেন্ট করার বক্স।নেম ইমেইল দিয়ে এরপর কমেন্ট করতে হবে।এখন কমেন্ট করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে,পোস্ট টা যে বিষয়ে করা হয়েছে সেই রিলেটেড কিছু লিখে কমেন্ট করা।না হলে সাইটের মালিক কমেন্ট এপ্রুভ করবে না।অনেকে আছেন যারা কমেন্টে শুধু লিখেন thank you এর পর লিংক দিয়ে দেয়।এতে সাইটের মালিক বুঝে নেয় যে আপনি শুধুমাত্র ব্যাকলিংক করার জন্য কমেন্ট করেছেন।এতে কমেন্ট এপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে না।এজন্য আপনি চাইবেন যে কমেন্ট যেন একটু বড় হয় এবং সাইটের পোস্ট রিলেটেড কিছু লেখা হয়।
এখানে যে post টা করা হয়েছে তা হল ইবুক মেকার সম্পর্কে।আপনার কাজ হল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন তারপর রিলেটেড কিছু কমেন্ট করবেন।তাহলে হয়তো এই সাইটের মালিক বা মডারেটর তার দ্বারা কমেন্ট এপ্রুভ করার সম্ভাবনা থাকবে।এখানে এখানে আমরা একটা কমেন্ট করলাম যে, Flipbuilder shocase is on of the best awsome flip ebook maker tools.I have ever found. Thanks for sharing. এভাবে আমরা একটি ইউনিক কমেন্ট করতে পারি। এখানে বড় কথা হল আমরা যেকোনো উপযুক্ত শব্দে অ্যাংকর ব্যবহার করব।আমরা আগেই অ্যাংকর সম্পর্কে জেনেছি।এখানে আমরা নামের উপর অ্যাংকর ব্যবহার করতে পারি। অথবা উপযুক্ত শব্দে অ্যাংকর ব্যবহার করে সাবমিট কমেন্টে ক্লিক করব।এরপর কমেন্টটি মডারেশনের জন্য রাখা হবে।যদি সাইটের মডারেটর মনে করেন যে কমেন্টটি উপযুক্ত তাহলে তিনি এপ্রুভ করবেন।হয়ে গেল কমেন্ট ব্যাকলিংক শেখা।
কমেন্ট ব্যাকলিংক কাজের রিপোর্ট তৈরি
এ ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হল, কমেন্ট করার পর সাবমিট কমেন্ট ক্লিক করার পরে পেজ এর উপরে যে লিংকটা থাকে সেটা কপি করতে হবে।
এখন Excel sheet open করে নতুন একটু নাম দিতে হবে যেমন,proof for blog comment, এরপর আলাদা আলাদা সেল এ প্রথমে url,keyword, page rank,alexa rank এভাবে পর্যায়ক্রমে লিখতে হবে।
এখন কমেন্ট করার পর কপি করা লিংকটা url এ দিয়ে দিলাম।
এরপর আমরা যে কিওয়ার্ডের জন্য লিংক building করেছি সেই কিওয়ার্ড লিখব।আমরা আরেকটি কাজ করতে পারি যে,which website নামে একটা কলাম করব। এই কলামটা alexa rank এর আগে নতুনভাবে লিখা হয়েছে।আমরা ক্লাইন্টের যখন অনেকগুলো website এর জন্য comment backlink করব তখন এটা উল্লেখ করতে হবে যে ক্লাইয়েন্টের কোন website এর জন্য কমেন্ট ব্যাকলিংক করলাম।তখন which website কলামে তা উল্লেখ করব।
ধরেন আপনি আজকে ১০০ টা website এর কমেন্ট ব্যাকলিংক করলেন। এই ১০০ টা সাথে সাথে এপ্রুভ হবে না।তাই যখন কোনো website এ কমেন্ট করবেন তখন সাথে সাথে উপরের url লিংক কপি করে নোট করে রাখবেন।তিনদিন পর চেক করে দেখবেন যে কোন কোন কমেন্ট ব্যাকলিংকগুলো এপ্রুভ হল।যে ব্যাকলিংকগুলো এপ্রুভ হল সেটাই কেবল ক্লাইন্টকে দিবেন।অন্যথায় দিবেন না।দিলে কোনো কাজই হবে না। ক্লাইয়েন্ট এটা নিবে না।মার্কেটপ্লেসে খারাপ রিভিউ দেবে যদি ভুল তথ্য দেন।এজন্য ৩-৪ দিন পর চেক করে যে কমেন্টগুলো এপ্রুভ হয়েছে শুধুমাত্র সেই লিংক দিয়ে কাজের রিপোর্ট জমা দিবেন।শেখা হয়ে গেল কমেন্ট ব্যাকলিংকের কাজ।



















